Monday, November 27, 2017

ডুবন্ত তরী

ভব সাগরে ডুবছে তরী খান
কোন অতলে তলিয়ে যায় প্রাণ
সাধের বাঁধন ছিঁড়ল বুঝি
যেমনি ডুবল তরিখান
আহা ননা জল ে হারাল ওই
দুটি প্রেমে ভরা প্রাণ।

সকাল হলে বইবে পূবের হওয়া
ঘরে ঘরে চলবে চাওয়া পাওয়া
ডোবা তরী উঠবে না আর ভেসে
দুটির ঠাঁই হবে ভিন দেশে
ছুকে গিয়ে প্রেমের অভিমান
হিমেল ঘরে পাবে তারা স্থান।।

বাসে চড়া

গাড়ি ছুটেছে
পাগলা ঘোড়া
ঝন ঝন ঝন
লাগাম ছাড়া
কাটছে বাতাস
কাঁচির ধারে
এই বুঝি কেউ
ঘাড়ে পড়ে
সামাল সামাল
ধরছি কোষে
আসন খানি
না যায় খোশে
দুলছি কেবল
ে পাশ ও পাশ
অনেক দিনের
অনভ্যাস...

সাধারন মেয়ে

আমি এক সাধারন মেয়ে
অবিরল পথ চলি 
রাজপথ কানাগলি
হেসে কেঁদে নানা গান গেয়ে।

জানো নি আমার পরিচয়
সাদা মাটা চলাফেরা
চেনাজানা কাজে ঘেরা
ভাব তাই মরি আমি ভয়ে।

আছে মোর মনেতে সাহস
আপনারে লুকাইয়ে
কুঁড়িটাকে না ফুটিয়ে
বাহিরেতে পেতেছি আসর।

কত শত আশা বাঁধি বুকে
গপন কুঠুরি মাঝে
সাজাই সতেক সাজে
শুধু তারে আনি নাই মুখে।। 

প্রেমের ধরণ

প্রেম কভু বলেনা মাথা নিচু করো
আপন পথটিত ছেড়ে কাঁটা পথ ধর।

প্রেম কভু কাড়ে না মুখের হাসি
এক দিন হাত ধরে বলে না আসি।

প্রেম কভু ভলে না প্রেমের ব্যাথা
অপমানে ফেলে না প্রানের কথা।

প্রেম শুধু মনে জানে জগত অসাড়
তুলে নেয়ে প্রেমিকের কষ্টের ভার।

যে প্রেম তা পারেনে সে নয়ে আপন
দূর থেকে নমি তারে না করে বরণ।।

Monday, November 13, 2017

Dear Mother As You Depart

Do I bid goodbye, Dear Mother
Yes, in outer part
Do I bid goodbye, Dear Mother
No, no in my heart.
For you bore me and bred me
With love or with hate
You saw me in many states
Your presence moulded me
In the past, and of late
In veins run your blood and mine
Deny that truth, and I'll be lying
Wherever you go, to whatever clime
As mother and child together we shine.

To A Love Gone Sour

I can live my life without your tenderness
My desert days can sprout new leaves afresh
Without your tenderness.

I can keep my smile without your closeness
My fractured soul can heal with own caress
Without your closeness

I can join the heart you have cut in two
New ventures take, make them act as glue
Repair my heart cut in two

One day you will come back to find
I have left your bleeding path behind
You will come back to find

Coz empty spaces can never empty stay
They realign to stop disarray
They never empty stay

So, sleep on, sleep on for all your days
My life will find its path, find a way
Sleep on all your days

My heart may ache, a part of me shut down
In circus of this world, I'll still be clown
In smiles, my tears drown

Erstwhile love once held close to heart and sweet
Now turned sour as grapes out of reach
I have learnt lessons they teach.


Wednesday, November 8, 2017

একচোখোমি

ভগবান এক আছেন বসে
হর্তা কর্তা বিধাতা
শুনে রাখো শোনাই তোমায়ে
একচোখোমির কথা।

করছে যারা হিংসে
করছে যারা ধ্বংস
তারা বেড়ায় বুক চিতিয়ে
ছড়িয়ে আতঙ্ক
তাদের ঘরে রোশনাই
ঝড়ে হাসি আনন্দ।

যারা তোমার কথা মানে
চলে তোমার পথে
তুমি তাদের দেখ না
তুমি তাদের মারো
ধুঁকছে, না মরছে
ভাব না একবারও।

এই কি তোমার বিচার
এই কি তোমার মর্জি
বুঝি না ছাই রকম সকম
জানাই বৃথা আর্জি।।